- 10
- 0
ভূতের নাম নিয়ে
চাঁদের আলো রাতের বেলা
হাঁটছি পথে একা
বাঁশবাগানে ভূতের সাথে
হটাৎ হলো দেখা।
মাথায় তার হাঁড়ির টুপি,
গলায় কুমড়ো মালা,
আমায় দেখে লাফিয়ে উঠে,
বজায় কাঁসার থালা।
বললাম, তুমি ভূত নাকি
নাটক করো ভাই?
ভূতটা বলে, ভয় দেখাবো,
সময় কোথায় পাই!
রোজ সকালে মাছের বাজার
করি আমি গিয়ে,
মানুষগুলো ভয়েই মরে
ভুতের নামটি নিয়ে।
0 Comments.