- 9
- 0
ভাত ঘুম
মাঝ দুপুরে ছাদের উপর
বুদ্ধ ভুতুম ঘুরছিল ;
হাতে ধরা লাটাই আর
ঘুড়িটা তার উড়ছিল !
শাঁকচুন্নি বললে এসে
" মা যে তোকে ডাকছিল !
ভাইফোঁটাতে দ্যাখ না এসে ---
ওদের বেল পাকছিল !"
" বেল পাকলে কাকের কি !
গন্ধ তেলে টাকের কি !
ভাইফোঁটাতে পাকা বেলে
কি বানাবি বলতো তুই ?
জেনে নিয়ে বুঝে সুঝে
কয়টা টাকা পকেট থুই !
নইলে পরে সব টাকাতো
হাপিস তুই করবি জানি ! "
এমন সময় চারিদিকে
উঠল কেবল ফিসফিসানি !
এ ডেকে কয় আমায় দে ;
ও ডেকে কয় আমার নে ;
এমন সময় ভাতঘুমটা
গেল ভীষণ চটকে !
ফ্যালফেলিয়ে তাকায় হাবু
চক্ষু দুটি মটকে !!
0 Comments.