- 9
- 0
বনবিড়ালের বাচ্চা
গোবিন্দ তার কাকাকে ভোর পাঁচটার ট্রেন ধরাতে বাঁকুড়া স্টেশনে এসেছে। ট্রেন ছেড়ে যাওয়ার পর গোবিন্দ ফিরেছে তার বাড়ি বাঁকুড়ার দেবগ্রামে। হঠাৎ গোবিন্দর চোখে পড়ল কয়েকটা বাঘের বাচ্চার মত ছোট্ট প্রাণী দৌড়ে একটা ঝোপের মধ্যে ঢুকে গেল। ওই বাঘের
বাচ্চাদের মুখে মুরগি ছটফট করছিল। ঝোপটি ছিল রেললাইনের পাশে। বিপন্ন প্রাণীদের একমাত্র আশ্রয় স্থল। বাঘের বাচ্চাদের মুখে মুরগির ছটফটানি দেখে গোবিন্দ প্রথমে ভয় পেয়ে গেল। তারপর বুঝলো ওগুলো আসলে বনবিড়াল। ৩৫ বছরের গোবিন্দ মনে মনে বলল রহস্যটা বুঝলাম। এতদিন ভাবতাম মানুষ চোর মুরগি চুরি করে। কিন্তু আজ বুঝলাম বনবিড়ালগুলি আসলে মুরগী চোর। চোখের সামনে দেখলাম। যাই
আবাসনের লোকদের খবর দিই। গোবিন্দর মনে বিজয় গর্বের হাসি। যেন সে একটা বড় রহস্যের সমাধান করতে পেরেছে। তাই দেবলোক আবাসনে খবরটা পৌঁছাতে, মাত্র কয়েক মিনিট সময় লাগলো। সঙ্গে সঙ্গে আবাসনের মানুষ বেরিয়ে পড়ল - বনবিড়ালের সন্ধানে।
তারা চারিদিক থেকে ঘিরে ফেলল জঙ্গলটাকে... কারো হাতে লাঠি কারো হাতে শাবল, রামদা, বড় বড় ছুরি। আমাদের পূর্ব মানুষেরা যখন ছিল
বুনোমানুষ, তখন তারা ওইভাবে ঘিরে ধরতো বড় বড় ম্যামথ ও দাঁতওয়ালা বাঘদের। আর আজ আমাদের সভ্য মানুষেরা শিকার করতে চলেছে - বনবিড়ালদের। তন্ন তন্ন করে খুঁজে শেষ পর্যন্ত ধরতে পারল দুটো বাচ্চা বনবেড়াল। বাচ্চা দুটিকে আনা হলো সেক্রেটারি মাসাইয়ের বাড়িতে। তখন একজন বয়স্ক মানুষ নাম তার পরান। বিড়াল বাচ্চাদেরকে নাড়াচাড়া করতে করতে বললেন "আরে এ তো খাটাশ। আমাদের পূর্ববঙ্গে বলত ভাম। তবে ভামের গায়ে খুব গন্ধ। আর একজন বলল না না এটা হচ্ছে বাগডাসা। ওই একরকম বনবিড়াল। খাটাসও বলতি
পারো।"
ভিড়ের মধ্যে থেকে একটি অল্প বয়স্ক তরুণ এগিয়ে এলো তার নাম পলাশ। পলাশ বলল "আচ্ছা পরান কাকু, বাগরোল হোক আর বাগডাসাই হোক তখন থেকে বিড়াল ছানাটার কান থেকে রক্ত ঝরছে? ওর কানে মেরেছে বিশু কাকু। আরে চুপ করত ছোড়া। তখন থেকে ফছকামি করছিস। দেখছিস এতদিন পর মুরগি চুরির একটা হদিস পাওয়া গেল। আরে এইতো সেক্রেটারি বাবু এসে গেছেন। সেক্রেটারি বাবু যুদ্ধকালীন ব্যস্ততা দেখিয়ে আবাসনের সকলের উদ্দেশ্যে বললেন-
"আপনারা ভিড় করে আছেন কেন? যা দেখবার তা তো দেখেছেন। এবার যার যার বাড়ি যান। আমি দেখছি কি করা যায়। এই ব্যাপারে এখন কম ঝামেলা? আমাকে ঠান্ডা মাথায় কাজ করছে দিন। সেক্রেটারি মশাই তার ছেলের কানে কি যেন বললেন। সে সাইকেল নিয়ে ছুটল। অল্প বয়স্ক পলাশ সেক্রেটারি বাবুর কাছে এসে বলল "ওই বাচ্চাটার কান দিয়ে তখন থেকে রক্ত পড়ছে। দেখুন না ওর কানের রক্তটা পড়া যেন বন্ধ হয়। আরে ছোড়া, তুমি আমাকে বুদ্ধি দেবে? আর সেই বুদ্ধিতে আমি চলবো। সেক্রেটারি বাবুর ছেলে একটা ফটোগ্রাফারকে ডেকে নিয়ে এলো। সেক্রেটারি বাবু তার পরিবার নিয়ে ও বনবিড়াল সমেত ফটো তুললেন।
আরো দুই চার জায়গায় ফটো তোলা হলো। লোকে লোকারণ্য। সকলেই মজা নিতে ব্যস্ত। স্বাভাবিকভাবেই বোঝা গেল ফটো তোলার হিড়িক চলবে। তখন পলাশ ছুটে গেল রাজর্ষির কাছে। রাজর্ষি স্থানীয় বিজ্ঞান ক্লাবের সদস্য। তিনি পলাশের কাছ থেকে সব শুনে নিলেন। আরো দুজন ক্লাবের সদস্য জোগাড় করে গেলেন বন দপ্তরের অফিসে। ততক্ষণে সব শেষ। বনবিড়ালদের বাচ্চা দুটির জীবনও শেষ। যার প্রধান কারণ বনবিড়াল সমেত ফটো তোলবার উৎসাহ।
0 Comments.