- 10
- 0
শিশুরা
শিশুরা জাতির ভবিষ্যৎ
সবাই আমরা মানি ,
শিশুরা একদিন বড় হবে
এতো সবাই জানি।
শিশুরা হল তাজা ফুল
ফুটে বাগান জুড়ে ,
শিশুরা রঙিন প্রজাপতি
এদিক ওদিক ঘুরে।
শিশুরা চঞ্চল,ছটপটে,
দামাল, দূরন্ত;
শিশুরা টগবগে তেজি
চলার নেই অন্ত।
শিশুরা নির্মল, উজ্জ্বল
সহজ সরল মতি,
শিশুরা চায়না কারো
কোনোরকম ক্ষতি।
0 Comments.