- 10
- 0
দাদু আর চাঁদু
দাদু কেন চলে ধীরে
আমি চলি ছুটে
দাদু খায় বেছে বেছে
আমি চেটেপুটে ?
সারাদিন ঘরে বসে
থাকে কেন দাদু
বিকেলে বেড়ায় কেন
শুধায় নাতি চাঁদু
বাবা বলে, "শোন্ চাঁদু
তোর বয়স কম
যেমন যেমন বাড়বে বয়স ফুরিয়ে যাবে দম
দাদু এখন তোর মতন
ফূর্তি কোথায় পাবে
নানারকম খাবার কি আর
তোর মতন খাবে ?
বয়স বাড়ার সঙ্গে সবার
শরীর ঢলে যায়
তাইতো দাদুর দেহ-মনে
শক্তি তেমন নাই !
অনেক আগে দাদুর যখন
বয়স ছিল অল্প
সময় পেলে শুনিস উনার
ছেলেবেলার গল্প
খেলাধুলা করতো দাদু
ছিল বুদ্ধিমান
নুইয়ে এখন গেলেও দেহ
সতেজ তবু প্রাণ
এমন ধারাই আসছে চলে
নিয়ম সাধারণ
এসব ছেড়ে এখন দে না
নিজের কাজে মন"
0 Comments.