Sun 15 November 2026
Cluster Coding Blog

হৈচৈ ধারাবাহিক কিশোর উপন্যাসে রাজকুমার ঘোষ

maro news
হৈচৈ ধারাবাহিক কিশোর উপন্যাসে রাজকুমার ঘোষ

বিট্টুর সঙ্গী 

পিছন ফিরে কিছু দেখতে পেল?…পড়ুন ২৮তম পর্বে…    


ঘোতন বিট্টুকে নিজের কোলে তুলে প্রাণপণে দৌড়ে চলে এসেছে হাইরোডের দিকে। পেছন ফিরে দেখল পুলিশের দল ধারেকাছে নেই। এরপর হাইরোড ধরে ঘোতন ছুটতে লাগল। এমন সময় একটা বোঝাই করা কাঠ নিয়ে একটা লড়ি আসতে দেখে ঘোতন সেই লড়িকে থামতে বলল। লড়ির ড্রাইভার জানতে চাইল, 

“ক্যায়া হুয়া? হামারে লড়ি কো রুখা কিঁউ?” 

“আমাদের নিয়ে যেতে হবে” 

“ইয়ে লড়ি বিহার তক জায়গা” 

“হামকো ঝাড়খণ্ডমে রুখনা হ্যায়” 

লড়ির ড্রাইভার বিট্টুর দিকে খানিকক্ষণ তাকিয়ে কি যেন ভাবল। তারপর বলল, 

“ঠিক হ্যায়, হাম ছোড় দেঙ্গে” 

লড়ির মধ্যে কাঠ বোঝাই আছে। সেখানেই ড্রাইভার ওদেরকে কোনওরকমে বসার মত জায়গা করে দিল। ঘোতন বিট্টুকে নিয়ে লড়িতে উঠে পড়ল। লড়ি চলতে শুরু করল। ঘোতন ও বিট্টু দেখল, পুলিশের দল হাইরোডের কাছাকাছি চলে এসেছে। ওসি সহ পুলিশের দল ওদের খুঁজতে আরম্ভ করছে। হঠাৎই ওদের দিকে ওসির চোখ পড়ে গেল। ওদের দেখেই ওসি ছুটতে লাগল কিন্তু লড়ির গতির সাথে ওরা পাল্লা দিতে পারল না। ভাগ্যিস পুলিশের গাড়ি ছিল না। লড়ি চোখের নিমেষে ওদের নাগালের বাইরে চলে গেল। ঘোতন অনেকটাই নিশ্চিন্ত হল। সে জানেনা লড়ি কোথায় গিয়ে পৌঁছবে? সামনে কি বিপদ অপেক্ষা করছে? 


লড়ি ছুটে চলেছে নিজের গন্তব্যের দিকে। ঘোতন ভাবছে লড়ি যখন বিহারের দিকে যাচ্ছে তখনই নিশ্চয়ই ঝাড়খণ্ড হয়েই যাবে। ড্রাইভারকে বলল, 

“যখন লড়ি গিরিডি পোঁছবে তখন আমাদের বলো, আমরা ওখানেই নেমে যাব” 

ড্রাইভার বলল, 

“আপ লোগ শান্তি সে রহো। ইয়ে লড়ি যব বাংলা-ঝাড়খন্ড বর্ডার ক্রস করেগা, তব জরুর মালুম হো জায়েগা” 


লড়ি অনেকক্ষণ চলার পর কোনো একটা জায়গায় দাঁড় করাল। ড্রাইভার বলল, 

“কুছ খানা খাওগে? বাচ্চাকো জরুর ভুখ লাগেগি” 

ঘোতন ড্রাইভারকে বলল, “আপকা মেহেরবানি। হামকো খানা নেহি চাইয়ে। থোরা পানি সে কাম হো জায়েগা। মেরে পাস রুপিয়া নেহি হ্যায়। বাচ্চাকে লিয়ে থোড়া খানা মিল যায়ে তো…” 

ড্রাইভার একটা ধাবার কাছে গাড়ি থামিয়েছে। সে নিজে থেকেই ঘোতনকে বলল, 

“সিরিফ বাচ্চা নেহি, আপ ভি খানা খায়ো। রূপিয়াকে লিয়ে বেফিকর রহো” 

ধাবায় ড্রাইভার সকলের জন্য ভাত ডাল সবজি ও চিকেনের অর্ডার করল। ঘোতনেরও খুব ক্ষিদে পেয়েছিল। সে গোগ্রাসে খেতে লাগল। বিট্টু কোনওরকমে কিছু ভাত ডাল ও সব্জি খেয়ে নিল। সে চিকেন খেল না। খাওয়ার পর ওরা লড়িতে উঠে বসল। বিট্টু দেখল ঘোতনে লম্বা হাই তুলছে। ওর চোখে ঘুম চলে আসছে। ঘোতন বিট্টুকে বলল, 

“কি ব্যাপার? আমার এত ঘুম পাচ্ছে কেন বিট্টুসোনা। তোর ঘুম পাচ্ছে?” 

“কই, আমার তো ঘুম পাচ্ছেনা, ঘোতনকাকা” 

ঘোতন ঘুমিয়ে পড়ার আগে ভাবতে লাগল, ওর চিকেনের সাথে কিছু মেশানো হয়েছে। ও বিট্টুকে বলল, 

“এই ড্রাইভারের কিছু একটা মতলব আছে বিট্টুসোনা। আমার খুব ঘুম পাচ্ছে রে। তুই একটু সাবধানে থাকিস। ওরা কি করতে চায় সেটা খেয়াল করিস” 

ঘোতন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা পর গাড়িটা কোনও এক জায়গায় থামল। খালাসিকে নিয়ে ড্রাইভার ওদের কাছে চলে আসার আগে বিট্টু তার দুই চোখ বন্ধ করে রইল। সে ড্রাইভারের মতলব জানার চেষ্টা করল। 


বিট্টু ঘুমোবার ভান করে আছে। ড্রাইভার ঘোতনের সামনে এসে নাকের কাছে হাতের আঙুল রাখল। এমনকি ঘুমের ভাব করে রাখা বিট্টুর নাকের কাছেও হাত রাখল। খালাসিকে বলল, 

“এ বুরবক আদমি গভীর নিন্দ মে হ্যায়। সায়েদ বাচ্চাভি নিন্দ মে হ্যায়” 

খালাসি ড্রাইভারের কথা শুনে বলল, 

“আমরা বিহারে যাবার আগেই এদের দুজনকে আমাদের পুরনো ডেরায় ফেলে দিয়ে যাব। আমাদের লল্টন চাচা বাচ্চাটাকে বিক্রি করবে। লোকটাকে দিয়ে ভিক্ষে করাবে। এদের জন্য আমাদের পকেটে ভালো টাকা আসবে” 

“একদম সহি বাত বোলা। আজকা দিন হামারে লিয়ে বহুত আচ্ছা। হাম কায়দে সে চিকেন মে নিন্দকা গোলি মিলা দিয়া। উসকি বজাসে দোনোহি আচ্ছে নিন্দমে হ্যায়। হামকো ইয়ে কাম জলদি নিপটানা হোগা। উসকে বাদ বর্ডার ক্রস করকে বিহারমে জানা চাহিয়ে” 

“পেহেলে গিরিডিমে জানা চাহিয়ে” 

“অহি তো বোল রাহাহু। গিরিডিকে ও জঙ্গলমে ইয়ে দোনোকো সর্দারকে হাবালে করনা পরেগা” 

বিট্টু ওদের ভাষা কিছু বুঝতে পারল না। সে চোখ বন্ধ করে রইল। এরপর ড্রাইভার ও খালাসি লড়ি স্টার্ট করল। বিট্টু তার ঘোতনকাকাকে খুব আস্তে করে ডাকল, 

“ঘোতনকাকা, চোখ খোলো গো। এইভাবে ঘুমিয়ে থেকো না। আমি ওদের কথা কিছু বুঝতে পারিনি। তবে একজন বাংলাতে বলল, আমাদের কোথায় যেন নিয়ে যাবে। তোমাকে দিয়ে ভিক্ষে করাবে” 

ঘোতন কিছুই সাড়া দিল না। সেভাবে বেঘোরে আছে। 

লড়ি প্রায় ছ’ঘণ্টা পর থামল। ড্রাইভার ও খালাসি পুনরায় ওদের কাছে চলে এল। ড্রাইভার বলল, 

“ইয়ে দোনোকে পকড়কে সর্দারকে পাস লে চল” 

বিট্টু চোখ বন্ধ করে আছে। সে বুঝতে পারল, ওদের দু’জনকে ওরা চ্যাংদোলা করে কোথাও নিয়ে যাচ্ছে। সাথে আরও দুজন লোক ওদের সাথে আছে। নিজেদের মধ্যে কথা বলছে আর হাসাহাসি করছে। ড্রাইভারের গলার আওয়াজ পেল বিট্টু, 

“লন্টন চাচা, দেখো তুমহারে লিয়ে লেকে আয়ে। এক বাচ্চা অর এক মরদ। তুমহারে কাম আয়েঙ্গে” 

ঘোতনকে দেখে লন্টন চমকে গেল। সে ড্রাইভারকে বলল, 

“ইয়ে আদমী তো বহুদিন পেহেলে হামারা সাথ থে। কাহা সে মিলা? অর ইয়ে বাচ্চা কৌন হ্যায়?” 

“রাস্তে মে” 

“ঠিক হ্যায়” 

“কুছ রুপিয়া মিল যায়ে তো আচ্ছা হ্যায়” 

“চল ভাগ ইহাসে। কুছ নেহি মিলেগা। ইয়ে আদমী হামারে লোগ থে” 

“মগর ইয়ে বাচ্চা!” 

“বোলা না, কুছ নেহি মিলেগা” 

লন্টন চাচা ওদের মেরে ভাগিয়ে দিল। বেকার ওদের পণ্ডশ্রম হল। যে উদ্দেশ্যে ওরা ঘোতন ও বিট্টুকে নিয়ে এসেছিল সেটা সম্ভব হল না। কোন একসময় ঝাড়খণ্ডের গিরিডেতে এসে এদের সাথে পরিচয় এবং একসাথে কাজ করার সৌজন্যে ঘোতনকে ওরা চেনে। কিন্তু বিট্টুর কি হবে? ঘোতনের জ্ঞান ফিরে আসা পর্যন্ত ওরা অপেক্ষা করতে লাগল। 


ঘোতনের লম্বা ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই সে নিজেকে আবিস্কার করল জঙ্গলের মধ্যে একটা ডেরায়। চারিদিকে ঘন জঙ্গল। ওকে ঘিরে আছে লন্টন চাচার সাগরেদরা। ঘুম থেকে উঠেই ঘোতন চিৎকার করল, 

“বিট্টুসোনা কোথায় গেলি?” 

ওর কথায় আশেপাশে থাকা দু’তিনজন লোক নিজেদের মধ্যে কথা বলছিল। তারা চুপ করে গেল। ঘোতনের দিকে তাকিয়ে থাকল। ওর কথা বোঝবার চেষ্টা করল। ঘোতন বুঝতে পারল সে কোথাও একটা চলে এসেছে। কিন্তু বিট্টু কোথায় গেল? উপস্থিত লোকদের মধ্যে থেকে একজন এসে বলল, 

“ক্যায়া বোলতি তু” 

“মেরা বাচ্চা কাঁহা হ্যায়?” 

“বাচ্চা ঠিক হ্যায়। আলাগ জায়গা মে শোরাহা হ্যায়” 

“হাম কাঁহা হ্যায়?” 

“তুম হামারা সর্দার কে হাবালে হো” 

লন্টন চাচা মানে সর্দারের খাস লোক চলে এসেছে। সে আসা মাত্রই ঘোতন বলল, 

“আরে লন্টন চাচা। হাম ইহা পর ক্যায়সে আয়া। হাম ইধারই আনা চাহতে থে। মগর মেরা বাচ্চা কিধার হ্যায়? সর্দার কাঁহা হ্যায়?” 

“অব ইয়ে জঙ্গলকা সর্দার ম্যায় হু। সর্দার পুলিশকে হাবালে” 

ঘোতন বুঝে গেল। যে সর্দার আগে ছিল। তার সাথে ওর দারুণ সম্পর্ক ছিল। এই লন্টন চাচার সাথেও সম্পর্ক ভালো, তবে পূর্ব সর্দারের মত নয়। তবুও সে বুদ্ধি করে বলল, 

“যো ভি হো। আপই মেরে সর্দার। আপকে ভরসো মে ইধার আনা চাহতে থে। হামারা এলাকা মে পুলিশ মুঝে ঢুনরাহা হে” 

“কিউ?” 

“বহুত লম্বা কাহানি সর্দার। মগর মেরে বেটুয়া কাঁহা হ্যায়” 

“তেরা বেটা সহি সালামত হ্যায়। তু বেফিকর রহো” 

লন্টন চাচার কাছে ঘোতন জানতে পারল। ড্রাইভার ও খালাসি মাঝে মাঝেই কিছু লোক ধরে নিয়ে আসে। ওদের একটা চক্র আছে। যেখানে বাচ্চা বা কোনও লোককে ধরে নিয়ে এসে হাত পা ভেঙে বা অন্ধ করে বিভিন্ন জায়গায় ভিক্ষাবৃত্তি করানো হয়। এই উদ্দেশ্যে ওদেরকেও ওরা ধরে নিয়ে এসেছিল। 

ঘোতন ও বিট্টুর কি হবে এখানে? 

----------------- 

দেখা যাক কি হয়? পড়তে থাকুন পরের ২৯তম পর্বে …

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register