Sun 29 November 2026
Cluster Coding Blog

হৈচৈ মুক্তগদ্যে অগ্নিমিত্র ( ডাঃ সায়ন ভট্টাচার্য)

maro news
হৈচৈ মুক্তগদ্যে অগ্নিমিত্র ( ডাঃ সায়ন ভট্টাচার্য)

বাংলার সমুদ্র সৈকত

  আমাদের বাংলায় নদী আছে, জঙ্গল আছে। আর আছে সমুদ্র সৈকত। সৈকতে গেলে মন ভালো হয়ে যায়। ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে দিন কেটে যায়। অনেক সৈকত আছে বাংলায়, 

যেমন দীঘা, মন্দারমণি, কানাইচট্ট, বকখালি ইত্যাদি। বেশির ভাগই আছে পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগণায়।  

এর মধ্যে কোথাও ঝাউবন আছে তো কোথাও লাল কাঁকড়ার দেখা মেলে। দীঘার অদূরে আছে তাজপুর ও শঙ্করপুর। শঙ্করপুরে মাছ চাষ হয়। বগুরান জলপাই- তে আছে লাইটহাউস। বকখালিতে মাটি কাদা- কাদা। মন্দারমণির বালি কিচকিচে ও জ্বালাময়। সপ্তাহের শেষে সমুদ্রের ধারে গিয়ে বই পড়া ও গল্প করা অতীব আনন্দের।

'সাগর ডাকে আয় আয়' গানটা কে না শুনেছে! সত্যিই, সাগর কাছে ডাকে। হাওয়়ার তোড়ে ভাসিয়ে নিয়ে যায়় সাগর। যা নেয়, তার বেশি ফেরত দেয়। ঝিনুকের মতো স্মৃতিগুলি পড়ে থাকে। সেগুলি কুড়িয়ে আনতে হয়়। সমুদ্র সৈকতে নীরব থাকতে হয়। শব্দ করতে নেই বেশি।।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register