- 17
- 0
আমার ছোট্ট বন্ধু
ছোট্ট কিশোর বন্ধু তোমরা, চুপটি করে বসো
হৈ চৈ করে মজার আসরে বিঘ্ন করো নাতো।
রূপকথার রানীর কথা তোমরা সকলে জানো,
অজানা দেশের, অজানা কাহিনী আজ তোমাদের শোনাবো।
নাম না জানা অজানা দেশে কত রহস্যে ভরা
হলফ করে বলতে পারি মজা পাবে তোমরা।
ঘুমের দেশে রথে চড়ে চলেছে রাজপুত্র
সাগর, নদী,পাহাড়ের কত বিচিত্র দৃশ্য।
আকাশ ,বাতাস ডেকে বলে আয় না ছুটে চলে
তেপান্তরের মাঠটা আছে রূপকথারই দেশে।
কত না রঙীন ফুলের বাহারে সেই অজানা দেশে
সাত রঙের রামধনু শোভা আকাশে ওঠে ভেসে।
হাসির দেশে,কত পাখি মধুর সুরে গায়
বনমর্মরে,নদীনির্ঝরে সে সুর হৃদয় মাতায়।
হিংসা,বিদ্বেষ,লোভ নেই সেখানে কারো মনে
ভালবাসার দেশে মানুষকে তারা,ভালবাসতে জানে।
প্রকৃতি ঈশ্বর রূপে,কল্পনার দেশে
পরমানন্দে সকলে আছে পরমেশ্বরের সাথ।
যাবে না কি নাম না জানা রূপকথারই দেশে?
কি করে যাবে স্বপ্নে দেখা কল্পনারই দেশে!
0 Comments.