Sun 13 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় সঞ্জয় বৈরাগ্য

maro news
হৈচৈ কবিতায় সঞ্জয় বৈরাগ্য

চলতে পথে

সবুজ আলো জ্বললে তবে

এগিয়ে চলো পথে,

লাল আলোটা উঠলে জ্বলে

থামবে সাথে সাথে।


হেলমেটটা অবশ্যই মাথায় দাও

বাইক চালাতে গিয়ে

রাস্তা পারাপার করবে সদা

জেব্রা ক্রসিং দিয়ে।


মানতে হবে ট্রাফিক নিয়ম

আইন করেছে জারি,

চলতে পথে ভাঙলে আইন

ফাইন হবে ভারী।


চলতে পথে মোবাইল নয়

রেললাইন পারাপারে সাবধান,

চলতে পথে হও সচেতন,

মনে রেখো, অমূল্য যে প্রাণ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register