- 4
- 0
স্বপ্ন পূরণ
মেয়ে হয়ে জন্মেছি ভাই
তা'বলে কম নয়তো কিছু
প্রতি পদে চলবো আগে
সবাই চলবে আমার পিছু।
আজকে আমি ছোট্ট আছি
কাল তো বড় হবো,
আজকে আমি পর নির্ভর
কাল ঠিক স্বনির্ভর হবো।
এখন আমি ছোট্ট মেয়ে
কিন্তু আমার স্বপ্নগুলো বড়,
মা বলেছেন তা করতে পূরণ
পড়াশোনা মন দিয়ে করো।
0 Comments.