Mon 26 October 2026
Cluster Coding Blog

হৈচৈ সম্পাদকীয়

maro news
হৈচৈ সম্পাদকীয়

হৈ হৈ করে কেটে গেল বাঙালীর সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব... সারা বাংলা তথা রাজ্য ছাড়িয়ে দেশের বাইরে, যেখানে যেখানে বাঙালি ও বাংলা জুড়ে আছে, সেখানেই দুর্গাপুজোর একটা আবেগী ধারা ফল্গুনদীর স্রোতের মত বয়ে যায়... এক খুশির মহোৎসব... প্রত্যেক মানুষের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে। ধনি-দরিদ্র নির্বিশেষে পুজোর চারদিন আনন্দে মাতোয়ারা হয়ে যায়। তবে এই আনন্দের ভঙ্গিমা ভিন্ন ধরনের... যাদের দিন আনতে পান্তা ফুরোয় অর্থাৎ চরম অভাব, দারিদ্র্য ও অনটনের মধ্যে জীবনযাপন করা। অর্থাৎ, প্রতিদিন যা আয় হয় তা দিয়ে প্রতিদিনের সামান্য খাবারটুকুও জোগাড় করা সম্ভব হয় না। তারা এই অনটনের মধ্যেও পুজোর দিনগুলো আনন্দে কাটাবার চেষ্টা করে যায়... এরই মধ্যে নদীর কাছাকাছি থাকা অঞ্চলগুলোয় ঘর-বাড়ি ছাড়া হয়েছে অনেক মানুষ এই পুজো থেকে বঞ্চিত হয়েছেন। তাদের প্রতি গভীর সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাই না। 

সবকিছু মাথায় রেখে আমরা যারা সাহিত্য সৃষ্টির মাধ্যমে বেঁচে থাকি। সেই দুঃখ-কষ্টের জীবন এবং আনন্দের ঘনঘটা... সবকিছু নিয়ে সাহিত্যের এই মন মন্দিরে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করে যাই। অতএব, পাঠক বন্ধুদের জন্য পুজোর পরেই আমাদের টেক-টক-টাচ-এর সাহিত্য হৈ চৈ পোর্টালে এই সপ্তাহের পরিবেশন ... সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই... ভালো থাকবেন।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register