Sat 10 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় মৌসুমী সিনহা ব্যানার্জ্জী

maro news
হৈচৈ কবিতায় মৌসুমী সিনহা ব্যানার্জ্জী

শরৎ এল

শরৎ এল শরৎ এল

কাশ ফুলের আনন্দে,

শরৎ এল শরৎ এল

শিউলি ফোটার গন্ধে।


শরৎ এল শিশির ভেজা

সবুজ ঘাসের ডগায়,

শরৎ এল কুমোর পাড়া

ব্যস্ত ঠাকুর গড়ায়।


শরৎ এল শাপলা বনে

পদ্ম ফোটার বেলায়,

শরৎ এল নীলাকাশে

শুভ্র মেঘের ভেলায়।


শরৎ এল ঢ্যাম কুড়াকুড়

ঢাকের বাদ্য সঙ্গে,

শরৎ এল নতুন জামায় 

খুকুর সারা অঙ্গে।


শরৎ এল হাসি মুখে

পূজার ছুটি সাথে,

শরৎ এল রেলের গাড়ি

দূর দূরান্তে ছোটে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register