Sun 25 October 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় মোঃ মনিরুল আলম

maro news
হৈচৈ কবিতায় মোঃ মনিরুল আলম

সময়

সময়ের কাজ সময়ে করবে 

        ফেলে রাখবে না,

আজকের কাজ কাল করব 

        মোটেই ভাববে না।

পাকা ফসল কাটার সময়

         করলে অবহেলা

ঝরে ঝরে নষ্ট হবে 

          বুঝবে তখন ঠেলা।

এক সেকেন্ড কতটুকু 

          সেদিন বোঝা যায় 

স্টেশন পৌছেও যেদিন 

          ট্রেন ছেড়ে চলে যায়।

সময়ের কাজ সময়ে করলে 

          জীবন সহজ হবে 

সকল কাজে সবসময়ে

          তবেই সফল হবে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register