Sun 13 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় মোঃ মনিরুল আলম

maro news
হৈচৈ কবিতায় মোঃ মনিরুল আলম

মা ও খোকা 

চাঁদ উঠেছে ওই আকাশে 

       চারদিকে তাই আলো,

মাকে ডেকে বলছে খোকা 

      লাগছে কত ভালো।

আদর করে খোকাকে তার 

          কোলে নিল মা ;

চুমু দিয়ে বলল হেসে -

       তুই যে আমার সোনা।

চাঁদের দিকে তাকিয়ে খোকা 

        বলল তার মাকে -

দাওনা যেতে মাগো আমায় 

         চাঁদ যে বড়ই ডাকে।

মা হেসে কন সোনা আমার 

         তুই যদি যাস চলে,

কে থাকবে সোনা হয়ে 

        এই দুখিনীর কোলে?

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register