Wed 09 September 2026
Cluster Coding Blog

কবিতায় চিরঞ্জীব হালদার

maro news
কবিতায় চিরঞ্জীব হালদার

অতীত

ক্লান্ত সিঁড়ির শেষ প্রান্ত ছুঁয়ে বসে আছে কে।

তৃষ্ণা তাকে শেষ কবে সঙ্গ দিয়েছিল ।

অপরিমেয় পোশাক কবে তাকে ছেড়ে চলে গেছে। 

ক্ষুধার্ত নীল আরশোলা মাঝে মাঝে দেখে যায় 

এখানে কোনও গ্রাম ছিল কিনা।

কাঁঠালচাঁপা ছিল কিনা।

আতশকুঞ্চ ছিল কিনা জানাও যাবে না।

কতিপয় লাজুক কাঠবিড়াল মৃত পেয়ারার ডালে

খুঁজে ফেরে খুনসুটির হলুদ হরফ।


এখানে কোনও যাজন নেই ।

বিবাগী বরণডালা থেকে খসে গেছে শুদ্ধ অপরাহ্ন। 

শুধু অবসন্ন নির্মেদ বাল্যকাল ঘুরে ঘুরে জিজ্ঞেস করে কি নাম তোমার? 

অনাদর হাস্কিং মেসিন এর ভাঁজে গমদানার মত পার্থ।

 নতুন কোন সহজপাঠ হয়ে ওঠে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register