- 5
- 0
আবার ছোট্ট হ'ব
ভাবি,আবার ছোট্ট হ'ব।
ছেলেবেলার পুতুল খেলা,
পড়া শেষে,দাদুর কাছে
বিভোর হয়ে গল্প শোনা
শূন্য পানে চাহি,আসবে না
আর আসবে না কক্ষনো
সেই স্বপ্নমাখা ছেলেবেলা,
হারিয়ে যাওয়া শৈশব।
ভাবতাম,কবে হ'ব বড় হারিয়ে গেল সে'দিন
চোখের জলে,স্বপ্ন রঙীন।
জানলা খুলে আকাশ দেখা
উড়ত কত রঙীন ঘুড়ি,
তারপরে তেই ভোকাট্টা!
আহা,হা,আজো তারে
কেমনে গো ভুলতে পারি!
হ ই উৎসুক,পড়বে ঘুড়ি ছাদে,তুলে দেবো দাদার
হাতে।আজ দাদাই আর নেই। তবু হয় মনে,বারে বারে,আবার ছোট্ট হ'ব
আসি ফিরে এইখানে তেই।
0 Comments.