- 80
- 0
আহা,কী অপরূপ!------
ফেভিকলকেও হার মানাবে,
গুপ্ত-প্রীতির বাঁধন বিধি;
মিছিলে নাটকের ধ্বনি-সংলাপে,
আবেগ,উত্তেজনা,লহমে--
আকাশ‐বাতাস, রণিত উল্লাসে।
অভাগারা হা-হুতাশে, হায়! আজ
জঠর জ্বালায় বোধহীন:
প্রত্যয়শূন্য ওরা, মুখোপ-জীবি,
পা-চাটা-ভবিষ্যৎবিহীন।
প্রচারের ডঙ্কা,নিনাদে গম্ভীরে,
দম্ভী,মিথ্যাচারী নাড়ে হাত,
উত্তরাধিকারে, সাজি দেশ নেতা
বক্তিমে; দুর্দীনে দেখি দেশ,
বুদ্ধি-বৃত্তিরা সব অন্ধ, বধির,
রয় সাজি বানর- ত্রিমূর্তি,
আবাসন করি বাহার প্রকাশী।
0 Comments.