- 3
- 0
নববর্ষ উদযাপন
নীল খুব মন দিয়ে ছবি আঁকছিল। নতুন শুরু করেছে।
- দারুণ হচ্ছে। বলে উঠল তৃষা। সে কখন এসে দাঁড়িয়েছে ।
- ভালো হচ্ছে বলছো। তবে তুমি আরও ভালো আঁকো।
- আচ্ছা হয়েছে। কিন্ত চা টা তো এদিকে জুড়িয়ে জল হয়ে গেল।
- ইস, একদম খেয়াল করি নি। যাক গে, আজ তো পয়লা বৈশাখ, শুভ নববর্ষ।
- শুভ নববর্ষ। চলো কোথাও থেকে ঘুরে আসি।
- আমি একটা প্ল্যান করেছি ।
- কি?
- আজকে আমরা যেরকম খুশি ঘুরবো । বাঁধা ছকের বাইরে।
- ঠিক আছে। তাহলে প্রথমে যদি আমরা সিনেমা দেখতে যাই।
- ভালো কথা। তারপরের ব্যাপারটা কিন্ত আমি বলবো।
- আচ্ছা।
দুজনে বেরিয়ে পড়ল। সিনেমা দেখে খুব ভালো লাগল তাদের।
- বেশ ক্ষিধে পেয়েছে। নীল বলল।
- আমারও।
- আবার খাবো রেস্টুরেন্টে বেশ ভালো খাবার পাওয়া যায় ।
- চলো তাহলে, ওখানে যাই।
দুজনে ঢুকলো ভেতরে। রেস্টুরেন্টটা বেশ সাজানো গোছানো। লোকজনদের ব্যবহারও ভালোই। বাসমতী চালের ভাত, সোনামুগের ডাল, আলুভাজা, পটল চিংড়ি , মাটন, চাটনি, পায়েস, রসগোল্লা বেশ তৃপ্তি সহকারে খাওয়া হল। বাইরে বেরিয়ে নীল বলল,
- এবারে আমি বলি।
- হ্যাঁ, বলো ।
- চলো তাহলে যাই শিয়ালদা স্টেশনে।
- শিয়ালদা স্টেশন ! আচ্ছা চলো।
শিয়ালদা স্টেশনে এসে নীল বলল,
- অনেকদিন রেলগাড়িতে চড়া হয় নি, আজ একটু চড়া যাক।
দুটো টিকিট কেটে নিল সে।
- কোথাকার টিকিট? জিজ্ঞেস করল তৃষা।
- নতুনডাঙা।
- সে আবার কোথায় ?
- জানি না। একজন নতুনডাঙার টিকিট কিনছিল,তাই....
- তাই নতুন বছরে নতুনডাঙার টিকিট কেটে ফেললে। গ্রেট।
নতুনডাঙা যাবার ট্রেনে উঠে পড়ল তারা। বসার জায়গাও পেয়ে গেল তারা। চানাচুর খাওয়া হল ট্রেনে বসে বসে। প্রায় চল্লিশ মিনিট পরে তারা পৌঁছে গেল নতুনডাঙায়। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বেশ ভালো লাগল তাদের। চারদিকে গাছপালা। একটু এগিয়ে গিয়ে একটা পুকুরও পাওয়া গেল।
- কি সুন্দর না। বলে উঠল তৃষা।
- জলে কত হাঁস রয়েছে ।
- ঐ দেখ, একটা মাছ লাফিয়ে উঠলো।
- এই গাছটায় কত ফুল হয়েছে, কি সুন্দর রঙ । আর আকাশের দিকে তাকিয়ে দেখো, কি সুন্দর রঙ ধরেছে।
সূর্যাস্তের দৃশ্য প্রাণভরে উপভোগ করতে লাগল তারা। সন্ধে নেমে আসছে। একটু দূরেই একটা চায়ের দোকান। বেশ ভালো লাগলো সেখানে বসে চা খেতে। একটু গল্পও হল দোকানীর সঙ্গে। এবারে ফেরার পালা। ট্রেনে জানলার দিকের সীটে বসে তৃষা দেখল, বাইরের দিকটা কেমন রহস্যময় লাগছে।
- কেমন লাগল বছরের প্রথম দিনটা ? বলল নীল।
- খুব ভালো। একদম অন্যরকমের। সবই তোমার জন্য।
- এবারে মোবাইলটা খুলি।
মোবাইল অন করতেই কুশলের ফোন, কি রে, কি ব্যাপার, ফোনে পাওয়া যাচ্ছে না !
- সব বলছি। তোরা চলে আয় আমাদের বাড়িতে।
- ঠিক আছে, আসছি।
নববর্ষ উদযাপনের শেষে ওরা ফিরে চলল বাড়ির দিকে।
0 Comments.