- 4
- 0
বিজয়া
ছাতিমের গন্ধ শারদে খুব দামী,
যে সময়টা চলে গেছে বহুদূর
সেই কোন প্রত্যুষে আসে, সমধুর।
আমাদের শৈশবে চেনা কাশফুল
আগমনী আলো জ্বলেনি যখন
আঁধার মালঞ্চ পথে গন্ধে তখন।
শরৎ এসে রূপোকাঠি ছুঁয়ে বলে
যে শুভ দৃষ্টি একমাত্র আসে শরতে
চোখে ছায়া সুন্দর মাতৃ মুখ দোলে।
যে ভালোবাসা অন্তস্থ আত্মঘাতী
তাকে আবার জন্ম দেয়।
আমিও এগিয়ে ছুঁয়ে দিই
গুচ্ছ ছাতিমের ঘ্রাণ মায়াময়।
আলো নিভে আসে শেষ লগ্নে
শূন্য মন্দিরে জেগে থাকে ম্লান দীপ
সময়ের চাকা ঘুরে চলে দিগ্বিদিক।
0 Comments.