Wed 15 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় সন্দীপন গুপ্ত

maro news
T3 - নববর্ষ সংখ্যায় সন্দীপন গুপ্ত

মনুষ্যত্ব 


ওঠেনা সূর্য নতুন কিন্তু

ওঠে যেমন নিত্য,

মানুষে মানুষে কাটেনা তবু

হাজার বৈপরীত্য..


চিনতে পারেনা নিজেকে তারা

গেলে স্বার্থ টোপ,

দিনের আলোয় অন্যকেই

করে দোষারোপ..


পথ ভোলে পথিক হয়েও

মতের কাছে হারে,

দিনে রাখে চোখ বন্ধ

খোলে অন্ধকারে..


দিন কাটবে এমন ঠিকই

ঘুরবে বিভেদ চাকা,

একদিন ঠিক বাসবে ভালো

মানুষ হয়ে থাকা..

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register