- 3
- 0
রূপকথা
নিশুতি রাত পেঁচা ডাকে
জানলার ফাঁকে ঝিঁঝিঁ
আলো যেন জোনাকি চাঁদ
ঝোঁপটা ডাকে চিঁচিঁ...
ভার্চুয়ালে রূপকথারা
জিয়নকাঠির ছোঁয়া
আরব্য রজনী যেন
সবুজ গুঁড়ো ধোঁয়া...
দুধের বাটি নিয়ে যাচ্ছে
ক্ষীরের নৌকা নিয়ে
বর্ষায় মাছির হাঁচি হল
মধু খেতে গিয়ে...
0 Comments.