Mon 23 November 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় গোপা চক্রবর্তী

maro news
হৈচৈ কবিতায় গোপা চক্রবর্তী

 ভূতের খেলা

ঠিক দুপুর বেলা সবাই যখন গভীর ঘুমিয়ে মগ্ন, তখন থেকেই শুরু হলো ভূতের খেলা লগ্ন.

খটখটা ঘট খটর মটর টেবিল চেয়ার নাড়ায়,

যখন তখন জানলা দিয়ে হাতের আঙ্গুল বাড়ায়।

খ্যাংরা কাঠির আঙ্গুল নেড়ে

যখন তখন বলে,

"আমার কাছে আয়না ছুটে, লেখাপড়া ফেলে,

মোটা মোটা বই পড়ে সব

আমাদের ভাগাবি, ভাবিস,?

আমরা কোথাও যাবো না তো থাকব তোদের মনে,

লেখাপড়া করলে কিন্তু চলেই যাব বনে ."

শুনে ভাবি কি করব ভয়ে কাঁপতে থাকি,

বাবা মশাইএসেই বলেন,

ভুত টুথ সব ফাঁকি,

পড়বে যতই জানবে ততই

তাই লেখা পড়া করো,

লেখাপড়া করেই হবে ভূতের থেকে বড়.

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register