Mon 23 November 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

maro news
হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

আকাশ 

কালের গতিতে জীবনে আসে শিশু,কিশোর, যৌবন 

কত কষ্ট, দুঃখে ভরা আছে শিশু মন।

নেই তো তাদের খেলার সাথি নেই কো শুকতারা

শিশুসাথি আর যায় না দেখা কিংবা আনন্দমেলা।

খেলাধুলা সব উঠে গেছে নেই তো কোথাও মাঠ

মাঠগুলোতে গড়ে উঠেছে অট্টালিকা,রাজপ্রাসাদ। 

ঘরে ঘরে এক সন্তান তাদের পিতামাতা

চার সদস্যের পরিবারে থাকে না দাদু,ঠাকুরমা।

আজকে তোমাদের শোনাব আমি একটা শিশুর কথা

তোমরা সকলে মন দিয়ে শোনো সেই বন্ধুর ব্যথা।

"আকাশ"নামের বন্ধুর ঘরে আছেন পিতামাতা

আর আছেন এক "মাসি" করেন দেখাশোনা।

চাকরি করতে পিতামাতা বেরোন সকাল আটটায়

"আকাশ" স্কুল থেকে ফেরে দুপুর বারোটায়।

গীটার শেখার শুরু হয় মায়ের ব্যবস্থাপনায়

স্কুল থেকে ফিরে গীটারের সাথে কাটে সুর সাধনায়।

এমনিভাবে সুরের সাধনায় নিজেকে খুঁজে পেয়ে

দম বন্ধ করা ঘরে একা,থাকে পরমানন্দে।

পড়াশোনার দিকে কঠোর নজর আছে পিতামাতার 

রাত আটটায় বাড়ি ফিরে

প্রগ্রেস দেখেন তার। 

উঁচু ক্লাস এইটে অনেক পড়ার চাপ

পিতামাতা সিদ্ধান্ত নিলেন গীটার বন্ধ থাক। 

স্তব্ধ হয়ে গেল "আকাশ", একা একা ভাবে বসে

সুরে সুরে আমি তোমার প্রকাশ পেয়েছি অনুভবে।

আকাশ, বাতাস, পাহাড়,নদী আমার গানের সুরে

সকল কিছু ধরা দিতো এসে আমার অন্তরে।

কেমন আছে "আকাশ" যদি তোমরা জানতে চাও

খাঁচাবন্দি পাখির কাছে উত্তর খুঁজে নাও।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register