- 13
- 0
ভেজাল যত
ভেজালে ভরে গেছে আজ
যতরকম খাবার
ভেজাল ভীড়ে খাঁটি জিনিস
চিনতে পারিনা আর।
চালে ভেজাল, ডালে ভেজাল
ভেজাল দেওয়া তেলে ।
কি করে বাঁচবে মানুষ
রক্ত ভেজাল হলে?
শাকপাতাতে ভেজাল দেওয়া
ভেজাল মাংস মাছে
রঙ মাখানো ভেজাল সব্জি
কিনে আনছি বেছে।
ওষুধপত্রেও মিলছে ভেজাল
ভেজাল শিশুর খাবারে,
ভেজাল ছাড়া খাঁটি জিনিস
মিলে না আজ বাজারে।
0 Comments.