Mon 23 November 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অনুপ কুমার দাস

maro news
হৈচৈ কবিতায় অনুপ কুমার দাস

দেবতুল্য

অপেক্ষাতে অপেক্ষাতে

কাতর হয়ে সন্ধ্যা রাতে

জল খেয়েছি এক আঁজলা --

অমনি তোমার সময় হল ! 

দেখিয়ে দিলে হাড় পাঁজরা , 

গায়ের জামা খুলব বল ! 

দেখতে পাবে আমারও কেমন

হাড় বেড়িয়ে যায় ---

তাইতো বাপু সর্বসময়

ছেড়া জামা গায় ! 

তুমি ভাবছ বাবুগিরি ---

গোড় করছি পায়ে ! 

কাল থেকেতো উপোস করা

ছেলে এবং মায়ে ! 

বাবু ডাকে জীবন গেল

অনেক বাবু ধন্য হল

শেষে বাপু এমনি করে

আঘাত নাইবা দিলে ! 

আমিতো বাপু মরেই যাব

শুকিয়ে তিলে তিলে ! 

বুঝবে তখন কি হারালে

কিইবা তাহার মূল্য ;

হয়তো তখন করবে প্রনাম

আমি যে দেবতুল্য !!

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register