- 14
- 0
কৌতুক অভিনেতা
রাঙ্গিয়ে নিজের মুখকে,
সাজে সে কত সঙ,
মনোরঞ্জন করতে অপরের,
দেখায় নানা ঢঙ।
মুখে থাকে শত ভঙ্গী,
লোকে দেয় হাত তালি,
নিজের দুঃখ চেপে রেখে,
সবাইকে হাসায় খালি।
নিজের খর্ব শরীরটাকে নিয়ে,
এপাশ-ওপাশ করে,
ওঠা-নামা করার সময়,
ধপাস করেও পড়ে।
প্রচেষ্টায় থাকে আসর জমানো,
সবার মনোরঞ্জন করা,
বুঝিয়ে দেয় হাসি-কান্নার মাঝেই,
আমাদের জীবন গড়া।
0 Comments.