- 6
- 0
প্রকৃতি ও জীবন
পাতা ঝরলে নতুন পাতা আবার গজায়
পাখি এসে বসে শাখে
নেই কানাকানি নেই হানাহানি, দেখি
রাতে তারা লাখে লাখে।
একটি তারা খসলে রাতে এক জীবনের
আয়না জীবন সদ্য পাঁকে
ফুলের কন্ঠ নেই, রাহাজানি নেই, দেখি
জীবন ছন্দ প্রতি বাঁকে।
উঠবে সূর্য, ডুববে চন্দ্র জোয়ার ভাটায়
রাতের কথা দিনের কাছে
লজ্জা কেন তাতে? পেটটা ভরুক ভাতে...
রূপকথাদের গল্প বাঁচে।
0 Comments.