Tue 14 April 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় মোর্তজা খোন্দকার

maro news
হৈচৈ কবিতায় মোর্তজা খোন্দকার

তিরতির ঢেউ

চেতনার মাটি ফুঁড়ে উদ্ভিন্ন সবুজ আজও মায়ামুখ অপলক স্নেহদৃষ্টি মেলে পেতে দেয় নদীর মাদুর ... আয় তুই স্বপ্নিল কিশোর পান কর ডিঙি ঢেউ ছায়া ভেসে ওঠে চল্লিশ বছর শিবু মাঝির হালের ঝিঁকায় ... মলু নানা ভাদ্র জোনাকে গান ধরে দামুশের পারে দাঁড়া ভাঙা পানির কল্লোল ধান পাট গেরস্থ ডোবায় শোন্ হেনা খালার নূপুর অন্ধকারে নদী তীরে যায় ... সব ...সব ছবি চোখে ধ'রে কোনো শঙ্খচিল ওড়ে সন্ধ্যার ডঙ্কায় ঘোর নিদ্রাভঙ্গের বেজে ওঠে তাল ... সেই শব্দে পৃথিবীর বিগত শতাব্দীর আশ্বিনের ফাঁপি বেঁচে আছে দেখলাম নিথর ভৈরবের তির তির ঢেউয়ে আয় তুই স্বপ্নিল কিশোর কোন কিছু হারায়নি তোর।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register