Tue 14 April 2026
Cluster Coding Blog

শনিবারের কবিতায় অঙ্কিত দে

maro news
শনিবারের কবিতায় অঙ্কিত দে

একনায়কতন্ত্র ২

চোখমুখ চিনে নাও, যোগাযোগ সেড়ে নাও, কোন লবি করে "ও"? খোঁজ নিয়ে জানিয়ো।
এককোনে সেঁটে দাও, করে অবহেলা ডানাদুটো ছেঁটে পড়াও চুপ থাকার মালা।
তবুও পাখি উড়ে যায় আকাশের কাছে, কবিতার আঁচে কত প্রতিবাদ বাঁচে ।
নির্ভয়ে বললে কথা প্রতিবাদ জোটে, আগুনেও আজকাল জবাফুল ফোটে।
হতে পারো দাদা তুমি,হতে পারো ভাই, উঁচু স্বরে কথা বলি তোষামোদ নাই ।
মাছের মৃত্যু দেখে চুপ থাকে জল, পাথরে লাগলে আঘাত,ছড়ায় দাবানল।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register