Tue 14 April 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় সুজিত দাস

maro news
হৈচৈ কবিতায় সুজিত দাস

খেলাঘর

খুকু মনির মেয়ের বিয়ে কতো তোড়জোড় সাত সকালে নাইতে গেছেন হরিভূষণ হোড়।
হরিবাবু খুকুমনির, বাবার বড় ভাই, জ্যেঠু হয়ে কন্যাদানের তুলনা যে নাই।
বর এসেছে ছাদনা তলায় টোপর মাথায় দিয়ে তাঁর সঙ্গে তিন বন্ধু মণ্ডামিঠাই নিয়ে।
এই না দেখে খুকুমনির জিভে এলো জল, বর না দেখে দৌড়ে গেলো বাজিয়ে পায়ের মল।
শঙ্খবাজে, উলুবাজে বাজে কাঁসরঘন্টা, তাই না দেখে খুকুমনির নাচছে কোমল মনটা।
খুকুমনির পুতুল নিয়ে হচ্ছে ধুমধাম--- আশেপাশে খাচ্ছে সবাই মিষ্টি কালোজাম।
এমন সময় হঠাৎ এলো, মস্তবড় ঝড়--- খুকুমনির ঘুমের মাঝে ভাঙলো খেলাঘর।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register