Wed 23 September 2026
Cluster Coding Blog

শনিবারের কবিতায় গৌতম বাড়ই

maro news
শনিবারের কবিতায় গৌতম বাড়ই

শিউলি তলার দুগ্গা

ও মেয়ে তোমার কান্না রাখো শিউলি তলায় গিয়েই দেখো শিশির মেখে ফুল। পালপাড়াটাও ঝিমিয়ে আজ কোথায় গেলো পুজোর সাজ দেখছি নাকি ভুল?
দুষ্টু অসুর ভয় বড় তার মা এলেই যে খাবে মার কিন্তু দিব্যি আছে করোনা! মারছে মানুষ জগত জুড়ে মারণ জীব দুনিয়া ঘুরে আর তুমি মানুষ মেরো না।
সেই মেয়েটা শিউলি তলায় বাবা তার দিন আনে খায় আগে রোজ অফিস যেতে হতো। কৈ বাড়ি ফেরা হাতের খাবার? অফিস নাকি তালা বন্ধ বাবার সামনের বছর দুগ্গা পুজোয় মেতো।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register