Fri 02 October 2026
Cluster Coding Blog

শনিবারের কবিতায় স্নেহাশিস মুখোপাধ‍্যায়

maro news
শনিবারের কবিতায় স্নেহাশিস মুখোপাধ‍্যায়

ঢেউ

শুধু কি সাড়ে পাঁচটার পরই এসব মনে হয়?
আসলে বন্ধুক্ষণ গ্রাসিনী মুদ্রায় ডাকে, আয়,
অনেক তো হল যাযাবর! শুধু কি সাড়ে পাঁচটার পর?
শুধু, কি ক্ষমাহীন ভরসায় ভোর আমারই হয় ―সন্ধ‍্যা আমারই― ডাকিনী আমারই গায়ে হলুদ মশাল ধ'রে পারাপার চায়! শুধু কি সাড়ে পাঁচটার পরই এসব মনে হয়?
জয়ী-বিজয়ী তবু নতুন শাড়ি পরে। নতুন কে― কাহার না আটপৌরে, না ওই প্ল‍্যাটফর্ম, কুটির...ওই বহুতল? শুধু কি সাড়ে পাঁচটার পর?
গোধূলির রঙ কি―প্রবাহের রঙ? মাঠের ভেতরে কয়েকটা ছেলেমেয়েই আসলে বন্ধুক্ষণ। আসলে বন্ধুক্ষণ গ্রাসিনী মুদ্রায়, তোমাকে জানতে কত বছর কাটিয়ে দিল!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register