Fri 16 October 2026
Cluster Coding Blog

T3 || কবিতা দিবস || 26য় শংকর ব্রহ্ম

maro news
T3 || কবিতা দিবস || 26য় শংকর ব্রহ্ম

বিশ্ব কবিতা দিবসে

আজ বিশ্বকবিতা দিবসে, কবিতাকে নিয়ে মাতামাতি হবে কিছুটা, তারপরে সব ভুলে যাবে কথা তার, এটাই দুঃখ, জানি আমি কবিতার। জানি না কবিতা কবে যে বুকের ভিতরে ফুল হয়ে ধীরে ফুটবে কবে যে কবিতা বুলেটের মতো সময়ের আগে ছুটবে? কবিতা যে আজ হাঁপানি টানে ধুঁকছে শিকারী কুকুর চারপাশে তার রক্তের ঘ্রাণ শুঁকছে, যারা দেখি আজ মানব রক্ত চুষছে সেই ক্রোধে বুঝি কবিতাও আজ ফুঁসছে! বিশ্ব কবিতা দিবসে কবিতা পারে কি রাখতে দুরাচারীদের বশে?
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register