Thu 15 October 2026
Cluster Coding Blog

T3 || কবিতা দিবস || 26য় নবকুমার মাইতি

maro news
T3 || কবিতা দিবস || 26য় নবকুমার মাইতি

তোমার হাতছানি সম্মোহিত করে

ভালোবাসার তল খুঁজতে গিয়ে বসে থাকি নিরবধিকাল সান্ধ্য অবসরে অচেনা কোকিলের কুহুতান সবুজ বনানী, শাল পিয়াল জারুল রডোডেনড্রন বোগেনভিলিয়া কাঠমল্লিকা দার্জিলিংয়ের সুবিস্তৃত চা বাগান সাঁওতাল রমণীর পাহাড়ি পথের চলনবিভঙ্গে পাখ- পাখালির সম্মেলক ধ্বনি মন মধ্যে তড়িৎ আলোড়ন তোলে সুদীর্ঘ কালের উপোসী মন ক্রমাগত উতলা হয়ে ওঠে,মহামিলনের গান বিদ্রোহিনী মানবী, সময়ান্তরে দেবী শিল্পীর তুলিতে আঁচড় কাটে রাধা- কৃষ্ণ মিলিত তণু, ক্ষণভঙ্গুর হৃদয়ে জোড়া লাগে ক্রমাগত পথ চলেছি পৃথিবীর পথে অনন্ত আলোকবর্ষ ধরে শেষহীন সুদূর দিগন্ত রেখায় তোমার হাতছানি আমাকে সম্মোহিত করে ......
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register