Wed 16 September 2026
Cluster Coding Blog

হৈচৈ শনিবারের ছড়ায় প্রভঞ্জন ঘোষ

maro news
হৈচৈ শনিবারের ছড়ায় প্রভঞ্জন ঘোষ

টেবলুরামের শিক্ষে - ২


আড়চোখে তাই দেখছিল
মা গামলিতে জল ঢেলে
মাছগুলোকে রাখছিল সব
জ্যান্ত-জ্যান্ত ফেলে।

তারপরে, যেই ঘাটের দিকে
বাড়িয়েছিলেন পা-
শখ্ হ'ল তার একটি তুলে
দেখবে সে মাছ তা।

ঢাকনা খুলে হাত চুবিয়ে
যেই ধরেছে ল্যাজে
ঘাড় পেঁচিয়ে অমনি কাঁটা
খুব দিয়েছে গুঁজে!

সেই সে প্রথম বুঝেছিল
শিঙ্গি মাছের জ্বালা,
তারপরে আর জিওল মাছের

ছোঁয় না বালতি, থালা।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register