- 10
- 0
খুশীর খবর
কাশফুলেরা শুকিয়ে গেছে
উমা শ্বশুড় বাড়ি
আবার শুরু বন্দী জীবন
মনটা খারাপ ভাড়ি।
কালীপুজোর পরেই যে সব
স্কুল খুলবে আবার
হঠাৎ মনে আলোর ছটা
আমার মতো সবার।
বন্ধুরা সব মিলব আবার
ছুটবো মাঠে দেদার
ফুটবল ম্যাচ,ক্রিকেট ম্যাচ
করছি আমি জোগাড়।
এই কথাটাই স্বপ্নে যখন
বলছি ডেকে মা-কে
দেখছি যেন লাংঙড়া পায়ে
নন্টে ফন্টে নাচে।
নাচছি আমি নাচছে ভোলা
বাঁটুল বাজায় ঢোল
দুঃখটাকে তাড়িয়ে দিচ্ছি
বলো হরি বোল।।
0 Comments.