- 10
- 0
ডিঙি
থৈ থৈ নদী ওই
যায় বয়ে বয়ে!
ডিঙি মাঝি তির তির-
চলে দাঁড় বেয়ে।
উজান ঠেলে মাঝি চলে-
বৈঠা হাতে নিয়ে।
আপন খেয়ালে মাঝি চলে-
ভাটিয়ালি গেয়ে।
তির তিরে সমীরে বলে-
চলে কত কথা।
ছলাৎ ছলাৎ স্রোতস্বিনীর বুকে-
দাঁড়ির অবিরাম বহতা।
বৈঠা টেনে মাঝি জানে-
ঠিক কোনখানে ব্যথা।
কুল কুল তটিনির স্রোতে-
পানসির গল্প গাথা।
0 Comments.