- 10
- 0
দেখব কত
গাধার মাথায় শিঙ গজালো
ধূর্তু শেয়াল বললে হেসে,
বোঝা টেনেই কাটলো জীবন;
আজ হীন বুদ্ধি উঠল জাতে,আর দেখব কত
এই জনম শেষে!
পশুর রাজা সিঙহ মামা
শুনছিল সব সভায় বসে,
খ্যালখ্যেলিয়ে শিয়ালভায়া
হঠাৎ জোরে উঠল হেসে।
ধূর্তু যে নাম বরাবর ই
থাকে বনে মিচকী সেজে।
সুযোগ বুঝে জমায় আসর
সদানন্দে থাকে মজে।
শুনছিল সব আড়িপেতে,
রামভক্ত হনু মশাই;
কোমর ধরে দাঁড়ায় এসে।
বললে কিনা চিন্তা কোথায়,
বসলে গিয়ে মন্ত্রী সভায়,
সিংহ মামার হয়েছে বয়স
চলবে সভা আমার কথায়।
ওহো!শুধুই কিবা তাই?
কলা মূলো যে যা পারো
সঙ্গে করে আনবে হেথায়।
ন ইলে আমার ধরবে মাথা,
ভায়া,কিন্তু রাখবে মনে সবাই।
0 Comments.