- 10
- 0
বাস্তবে যা হয়
করবে মজা বুঝে শুনে
নইলে পড়বে ফাঁদে
সুখের উঁচু পাহাড় থেকে
বিপদপূর্ণ খাদে ।
বিদ্রুপে আর ব্যঙ্গ ক'রে
খেপিয়ে তুলছো যাকে
দেখবে পরে প্রয়োজনেই
লাগবে কাজে তাকে।
কোনো কাজ করতে গেলে
চিন্তা করো আগে
নইলে ভুলের গুনবে মাশুল
দগ্ধ অনুতাপে।
সন্দেহকে তাড়াও আগে
মনের থেকে দূরে
মারবে উঁকি অকারণে
আসবে ঘুরে ফিরে।
যদি হাজার প্রশ্ন মনে
জাগাও অকারণে
অতৃপ্তি, অস্থিরতায়
পুড়বে ক্ষণে ক্ষণে।
মন যে তোমার দৌড়ে বেড়ায়
ধরতে পারো তাকে ?
হাতের মুঠোয় আসবে না সে
ব্যস্ত তোমায় রাখে ।
পাশ করলে পরের ক্লাসে
যখন তুমি গেলে
কেমন লাগে নতুন বইয়ের
গন্ধ নাকে এলে ?
সেই গন্ধই ধীরে ধীরে
যেতে থাকে ক'মে
ক্লান্তিকর এক অনুভূতি
আবার মনে জমে ।
0 Comments.