- 11
- 0
বর্ষা রানীর কেচ্ছা
আজ উঠে দেখি প্রভাতে
বর্ষা রানী হেমন্তে মেতে
রিনি ঝিনি নূপুর পায়ে
জড়ায়ে ধরে তাঁকে গায়ে
গাহে বর্ষার নুতন গান
শুনে আমার ভরিল পরান !
"এসো এসো আমার প্রিয়ে
এসো আমারে সর্বস্ব দিয়ে
জুড়াও আমার প্রাণ মন
তোমার যাহা কিছু ধন!"
শুনে হেমন্ত কহে,"ওরে
আমায় ছেড়ে দেড়ে রে রে
হৈমন্তী রয়েছে যে দাঁড়ায়ে
যাও এই বেলা ছাড়ায়ে !"
রিমি ঝিমি নূপুর পায়ে
বর্ষা রানী ভৈরবী গায়ে,
'না না না, আমি যাবো না
আমায় করবে নাগো মানা!'
বর্ষা রানী হৈমন্তীকে কহে,
"তোমারে দেখিতে না সহে!
সতীন আমার যাও এক্ষনে ,
কলহ করি ইচ্ছে নাই মনে!"
হৈমন্তী ডাকিয় কহে হেমন্তে,
"এসো এসো আমার প্রিয়ে অন্তে !
এত কান্না আমার যে সহে না
শিশিরের দেশে তুমি রহিবে না? "
0 Comments.