Sun 06 September 2026
Cluster Coding Blog

হৈচৈ ছড়ায় তনুশ্রী বসু ঘোষ

maro news
হৈচৈ ছড়ায় তনুশ্রী বসু ঘোষ

টুসির মেয়ের বিয়ে

আজকে টুসি ব্যস্ত বেজায় তার পুতুলের বিয়ে

বর আসবে একটু পরেই টোপোর মাথায় দিয়ে

নন্টে,ভোলা,তিন্নিরা সব কোমড় বেঁধেছে

ম্যারাপ বাঁধতে পল্টুকাকা বাঁশে উঠেছে

ছাদের মাথায় ভুতুমদাদা মাইক বেঁধেছে

লুচি বোঁদে মন্ডামিঠাই ছোটকা এনেছে

টুসি 'মা' তার নিজের হাতে কন্যে সাজিয়েছে

মিষ্টি মেয়ে মিঠাইপুতুল বৌটি সেজেছে

তত্বতালাশ গায়েহলুদ আসছে সকাল হলেই

বর আসছে পাশের বাড়ির ঝুমুর কোলে কোলেই।

বিয়ে হল বৌকে নিয়ে ঝুমু এবার যাবে 

মেয়ে দিতে চায়না টুসি ভীষণ চেঁচায় রাগে।

ওসব ছাড়;এবার থেকে নিয়ম এটাই হবে 

মেয়ের ঘরে বর বাবাজী সারাজীবন রবে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register