Sat 14 November 2026
Cluster Coding Blog

ক্যাফে গল্পে সৌমেন গাঙ্গুলী

maro news
ক্যাফে গল্পে সৌমেন গাঙ্গুলী

বিদঘুটে ভাবনা

যদি এমন হত, ভাবুন একবার, ভাবতে তো সমস্য্য নেই, কাউকে কৈফিয়ত দেওয়ার নেই, আপনার হাজতবাস হবারো ভয় নেই। বরং মগজের পুষ্টি। আর দৈবাৎ আপনার ভাবনা যদি অন্যকে ভাবায় তাহলে আপনার পরিশ্রম সার্থক। আর যদি সেই ভাবনা দেশের ও দশের মঙ্গল কর্মে যদি একবার কাজে লাগে তবে যাদুঘরে আপনার জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল। কয়েকদিন আগে কানাঘুষ শুনছিলাম যে ইংল্যান্ডে, হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন মানে বিলেতে, মহারানী ভিক্টোরিয়ার দেশে এখন নাকি ঝালমুড়ি দারুন চলছে, সাহেবদের খুব পছন্দ হয়েছে। তাই ভাবছিলাম সাইবেরিয়ায় যদি জয়নগরের মোয়ার একটা কাউন্টার খোলা যেত মানে সাইবেরিয়ায় একটু যদি মার্কেটিংটা করা যেত তাহলে ভারতের সাথে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নতি হত। তাছাড়া এখন তো বিশ্বায়নের যুগ তাই ভারতের এমন একটা সুস্বাদু


খাবারের যদি একটু প্রমোট করা যেত তাহলে

একটা 'folk food' মানে লোকায়ত খাদ্য বিশ্বের দরবারে পৌঁছে যেত, গ্লোবালাইজেশন হত। আর জয়নগরের মোয়া শীতের খাবার সাইবেরিয়ায় সারা বছরই শীত বিরাজ করে, সুতরাং নষ্ট হওয়ার ভয় নেই, সারা বছরই ডিমান্ড আর সারা বছরই প্রডাকশন।


ভাবুন একবার শ্যামনগর কিংবা রাণাঘাটের রাস্তায় শীতের দুপুরে জয়নগরের মোয়া ফেরি করছে এক ফেরিওয়ালা আর আপনি কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে জানালা দিয়ে হাতছানি দিয়ে মোয়াওয়ালাকে ডেকে মোয়া কিনছেন। ঠিক এই ব্যাপারটা নিয়ে গিয়ে ফেলুন একেবারে এস্কিমোদের দেশে। কোনো এস্কিমো বন্ধু মোয়ার স্বাদে পাগোল হয়ে ইগলুর জানালা দিয়ে মোয়াওয়ালাকে ডাকছে মোয়া কেনবার জন্য। ব্যাপারটা সম্ভব হবে কী না হবে তা ভবিষ্যতের হাতে জিম্মা করে দিয়ে নিশ্চিন্ত হতেই পারেন। এই দেখুন না, বিজ্ঞান উত্তেজিত হয়ে একের পর এক আবিষ্কার করে একেবারে তাক লাগিয়ে দিচ্ছে মশাই। এখন সে তো পৃথিবী ছেড়ে মহাকাশে মহাবিপ্লব ঘটিয়ে ফেলছে।

ছোটবেলায় ঠাকুরমাকে দেখতাম বিউলির ডাল বেটে বুড়ো-বুড়ির বিয়ে দিয়ে সাদা কাপড়ের ওপর বড়ি দেওয়া শুরু করত।


তারপর রোদে শুকোতে দিয়ে মড়া আগলাবার মতো পাহারা দিত বাঁদরের উৎপাত থেকে বাঁচাবার জন্য। এবার ধরুন বা ভাবুন, যেটা আপনার সুবিধা, বিজ্ঞানের টোটোয় চেপে মানুষ চাঁদে পৌঁছে গেছে। শুনেছি চাঁদে 'চাঁদের বুড়ি' আছে, তাহলে বুড়ি যখন আছে তখন বুড়োও থাকবে। ভবিষ্যতে 'বুড়ো-বুড়ির বিয়ে দিয়ে বড়ি দেওয়ার ব্যাপারটা যদি চাঁদে সিফ্ট করা যায় তাহলে চাঁদের মাটিতে বিপ্লব ঘটবে, আর চাঁদে বাঁদর নেই তাই ওখানে বড়ি দিয়ে নির্বিঘ্নে শুকানো যাবে। ব্যাপারটা কিন্তু বেশ থ্রিলিং হবে। চাঁদের মাটিতে শুকানো বড়ি পৃথিবীর মাটিতে বিক্রি হলে মেদিনীপুরের মা, বোনেদের বড়ির ব্রান্ডভ্যালু হাজারগুণে বেড়ে যাবে। আমার ভাবনা যদি আপনাদের ভাবায় তাহলে বুঝব' কুছ কুছ হোতা হ্যায়'। আর তা যদি না হয় তাহলে একটা অম্বলের ওষুধ খেয়ে জল খেতে ভুলবেন না যেন।।যদি এমন হত, ভাবুন একবার, ভাবতে তো সমস্য্য নেই, কাউকে কৈফিয়ত দেওয়ার নেই, আপনার হাজতবাস হবারো ভয় নেই। বরং মগজের পুষ্টি। আর দৈবাৎ আপনার ভাবনা যদি অন্যকে ভাবায় তাহলে আপনার পরিশ্রম সার্থক। আর যদি সেই ভাবনা দেশের ও দশের মঙ্গল কর্মে যদি একবার কাজে লাগে তবে যাদুঘরে আপনার জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল। কয়েকদিন আগে কানাঘুষ শুনছিলাম যে ইংল্যান্ডে, হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছেন মানে বিলেতে, মহারানী ভিক্টোরিয়ার দেশে এখন নাকি ঝালমুড়ি দারুন চলছে, সাহেবদের খুব পছন্দ হয়েছে। তাই ভাবছিলাম সাইবেরিয়ায় যদি জয়নগরের মোয়ার একটা কাউন্টার খোলা যেত মানে সাইবেরিয়ায় একটু যদি মার্কেটিংটা করা যেত তাহলে ভারতের সাথে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের আরো উন্নতি হত। তাছাড়া এখন তো বিশ্বায়নের যুগ তাই ভারতের এমন একটা সুস্বাদু


খাবারের যদি একটু প্রমোট করা যেত তাহলে

একটা 'folk food' মানে লোকায়ত খাদ্য বিশ্বের দরবারে পৌঁছে যেত, গ্লোবালাইজেশন হত। আর জয়নগরের মোয়া শীতের খাবার সাইবেরিয়ায় সারা বছরই শীত বিরাজ করে, সুতরাং নষ্ট হওয়ার ভয় নেই, সারা বছরই ডিমান্ড আর সারা বছরই প্রডাকশন।


ভাবুন একবার শ্যামনগর কিংবা রাণাঘাটের রাস্তায় শীতের দুপুরে জয়নগরের মোয়া ফেরি করছে এক ফেরিওয়ালা আর আপনি কমলালেবুর খোসা ছাড়াতে ছাড়াতে জানালা দিয়ে হাতছানি দিয়ে মোয়াওয়ালাকে ডেকে মোয়া কিনছেন। ঠিক এই ব্যাপারটা নিয়ে গিয়ে ফেলুন একেবারে এস্কিমোদের দেশে। কোনো এস্কিমো বন্ধু মোয়ার স্বাদে পাগোল হয়ে ইগলুর জানালা দিয়ে মোয়াওয়ালাকে ডাকছে মোয়া কেনবার জন্য। ব্যাপারটা সম্ভব হবে কী না হবে তা ভবিষ্যতের হাতে জিম্মা করে দিয়ে নিশ্চিন্ত হতেই পারেন। এই দেখুন না, বিজ্ঞান উত্তেজিত হয়ে একের পর এক আবিষ্কার করে একেবারে তাক লাগিয়ে দিচ্ছে মশাই। এখন সে তো পৃথিবী ছেড়ে মহাকাশে মহাবিপ্লব ঘটিয়ে ফেলছে।

ছোটবেলায় ঠাকুরমাকে দেখতাম বিউলির ডাল বেটে বুড়ো-বুড়ির বিয়ে দিয়ে সাদা কাপড়ের ওপর বড়ি দেওয়া শুরু করত।


তারপর রোদে শুকোতে দিয়ে মড়া আগলাবার মতো পাহারা দিত বাঁদরের উৎপাত থেকে বাঁচাবার জন্য। এবার ধরুন বা ভাবুন, যেটা আপনার সুবিধা, বিজ্ঞানের টোটোয় চেপে মানুষ চাঁদে পৌঁছে গেছে। শুনেছি চাঁদে 'চাঁদের বুড়ি' আছে, তাহলে বুড়ি যখন আছে তখন বুড়োও থাকবে। ভবিষ্যতে 'বুড়ো-বুড়ির বিয়ে দিয়ে বড়ি দেওয়ার ব্যাপারটা যদি চাঁদে সিফ্ট করা যায় তাহলে চাঁদের মাটিতে বিপ্লব ঘটবে, আর চাঁদে বাঁদর নেই তাই ওখানে বড়ি দিয়ে নির্বিঘ্নে শুকানো যাবে। ব্যাপারটা কিন্তু বেশ থ্রিলিং হবে। চাঁদের মাটিতে শুকানো বড়ি পৃথিবীর মাটিতে বিক্রি হলে মেদিনীপুরের মা, বোনেদের বড়ির ব্রান্ডভ্যালু হাজারগুণে বেড়ে যাবে। আমার ভাবনা যদি আপনাদের ভাবায় তাহলে বুঝব' ‌কুছ কুছ হোতা হ্যায়'। আর তা যদি না হয় তাহলে একটা অম্বলের ওষুধ খেয়ে জল খেতে ভুলবেন না যেন।।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register