- 45
- 0
প্রিয় বাংলা বাসি বড় উৎসবের সময় চলছে আমাদের। দুর্গাপুজা, লক্ষ্মীপুজো, কালিপুজো, ভাইফোঁটা চলে গিয়ে এখন চলছে জগদ্ধাত্রী পুজো আর ছটপুজোর তোড়জোড়।
নানা শহর নানা স্টেশন, নানা রঙে নানা আলোয় সেজে উঠেছে। সারামাস ধরেই শোনা গেছে নানারকম গানের ভ্যারাইটি।
আগামীতেও তার অন্যথা হওয়ার নয়। তারসাথে আতসবাজির ঘনঘটা ওদিকে পশুপ্রেমী ও বয়স্ক লোকেদের ওষ্ঠাগত প্রাণ। এমতাবস্থায় বাঙালি দ্বিধাবিভক্ত।
এই বুঝি সর্বনাশ হয়ে গেলো , এই বুঝি লুটপাট হয়ে গেল বাঙালির, ঐতিহ্য, পরিচয়, সংস্কৃতি। আসল খেলোয়াড়রা এখন কোমর বেঁধে খেলতে নেমে গেছে নানারকম আবেগের সুড়সুড়ি দিয়ে বাঙালি ভোটব্যাঙ্ক যদি খামচাখামচি করা যায়।
কিন্তু বিশ্বাস করুন বাঙালি রসে বশেই আছে। আসলেই বাঙালি উৎসব প্রিয় , ভোজন রসিক।
উন্মাদনা ভালোবেসে।
এক সময় বাঙালি সন্ধ্যা বেলায় তেলেভাজা মুড়ি খেতো আর কখনও কখনও ঘন্টা বাজিয়ে ধোসা ওয়ালা আসতো।
সেই বাঙালির সন্ধ্যায় রোল চাউমিন মোমো হয়ে পিৎজা আর পাস্তায় এসে পৌঁছেছে।
লিট্টী চোখা বেশ কিছু মদ্যপায়ীর চাটের লিস্টে ঢুকে গেছে।
আমাদের ঠেকুয়া বা পোহা, সুসি না ডালের বড়া কি আসে যায় সবটাই সাময়িক। বাঙালির সংস্কৃতির শেকড় এতোটাই গভীরে তাকে উপড়ে ফেলা কখোনোই সম্ভব নয় যতক্ষণ না মহাপ্রলয় এসে সৃষ্টিকে গিলে খাচ্ছে।
তাই সবাই উৎসবে থাকুন, আনন্দে থাকুন আর অতি অবশ্যই সতর্ক থাকুন।
এইসময় কোনো রকম উস্কানি বা প্ররোচনায় পা দেবেন না, কোনো তথ্য বা খবর সত্যতা না জেনে ছড়াবেন না।
নব কুমার দে
0 Comments.