- 11
- 0
দাগ ভালো
বিষন্ন এসো, আটপৌরে জীবনের ভাঁজে
প্রিয় ফুলছাপ শাড়ি তুলে তুলে রাখি।
ভালোবাসা, পুরনো হলেই দাগে কেটে যায়
জানি তবু সুগন্ধ চাপা দিয়ে রাখি প্রিয় ফুল,
অবরে সবরে মনে পড়ে সব মায়াসুখ
প্রেমনামে দুখের কবিতা,
গাছের পাতায় ঝরে যাওয়া কিশোরের নাম,
চিরবৃষ্টির দেশে ভাঙা ছাতার নীচে
রাস্তা পার করো—
গায়ে গায়ে বৃষ্টি ঘরে ওঠে
অভাগীর সঞ্চয় দেখে বাঁকা হাসে,
আমার একান্ত ফুলের শরীরে সময়ের কাদা লেগে যায়।
0 Comments.