Sat 14 November 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে কুন্তল ভট্টাচার্য

maro news
ক্যাফে কাব্যে কুন্তল ভট্টাচার্য

বয়স হচ্ছে বলে

বয়স আমার মুখের রেখায়, শেখায় আজও ত্রিকোণমিতি ।

কমতে থাকা চুলের ফাঁকে মাঝ বয়সের সংস্কৃতি ।


খালি চোখে পড়তে গিয়ে হোঁচট খেয়ে চশমা নেওয়া ।

বয়স হয়েছে মানেই বোধ হয় স্বচ্ছ তা কে বিদায় দেওয়া।


 বিদায় নিল অনেককিছু কোনটা পরে কোনটা আগে । 

বয়স হয়েছে বলেই বোথ হয় মাঝে মাঝে একলা লাগে। 


একলা লাগার সময় মানেই নিজের সাথে কথা বলা । 

তারই মাঝে হঠাৎ কখন কিশোর বাবুর গানের গলা । 


চলার ফাঁকেই পাল তুলেছে ফেলে আসা স্মৃতির খেয়া । 

বয়স হওয়া মানেই বোধহয় স্মৃতির সাথে আড্ডা দেওয়া। 

স্মৃতি গুলো সব নীরব থেকে নীরবতার ছবি আঁকে । 

ক্যানভাস তাই মুখ গুলো সব একে একে দৃষ্টিপাতে।


সন্ধ্যে নামার সময় হলে , পশ্চিম নয় পূবের দিকে । 

খোঁজ নিয়ে নাও এবার তুমি কোন দেশে রাত হচ্ছে ফিকে ।



Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register