Sun 27 September 2026
Cluster Coding Blog

T3 পোর্টালের হৈ চৈ বিভাগের পাঠক প্রতিক্রিয়া - সমীর বরণ দত্ত

maro news
T3 পোর্টালের হৈ চৈ বিভাগের পাঠক প্রতিক্রিয়া - সমীর বরণ দত্ত

২০. ৯. ২৬ তারিখের হৈ চৈ পাঠক প্রতিক্রিয়া 

কুমার আশিস রায়ের "করোনা পরের ক্ষতি" কবিতায় ; অগ্নি মিত্রের "গ্রামে" কবিতায় ; তপন মাইতির " ফুটবে" কবিতায় ; দীপঙ্কর বৈদ্যের " শুধু তুই " কবিতায় ; আশীষ কুমার চক্রবর্তী "১১ ই আগস্ট" কবিতায় ; জয়দেব দাসের " মিষ্টি সুর " কবিতায় - অন্তর্নিহিত মানে সহ যে

 উপস্থাপনা করেছেন তা মনে গভীর ভাবে মনে দাগ কাটে। অভিজিৎ দত্তের গদ্য কবিতা শরৎচন্দ্র সুন্দরভাবে তুলে ধরেছেন। মো: মনিরুল 

আলমের কবিতা "খুকুমণির বায়না" কবিতায় - শেষ লাইনে - " মেঘের দেশে ভাসবো মাগো, দাওনা যেতে - দাও না " । অশোক কুমার 

ঘোষের " শ্যামলে শ্যামল " কবিতায় " ইচ্ছে করে উড়ে যাই গাংচিলের মত।" এত সরল ভাবে উপস্থাপনা- খুব কম কবির দ্বারাই সম্ভব।

অংশুদেব লিখিত " ধাতু অধাতুর জাদু " নৈপুন্যের সঙ্গে দক্ষ হতে উপস্থাপনা করেছেন । শিক্ষামূলক লেখায় তিনি সিদ্ধ হস্ত। পড়তে পড়তে আগ্রহ বাড়ে । পাঠ্য বইয়ের থেকে আলাদা বৈশিষ্ট্য আছে লেখাটিতে । সমীর বরণ দত্তের লেখা " রবীন্দ্রনাথ ঠাকুর ও বিজ্ঞান ।" এটি বিজ্ঞান মূলক অনু প্রবন্ধ বা নিবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা। অনুগদ্য বলা যেতে পারে। গৌতম সমাজদারের লেখা " বয়স ! ফুৎকারে উড়িয়ে দিন " লেখাটি সাইকোলজিকালি টনিক। সত্যিই বয়স্কদের অনেকেই পাত্তা দেয় না । রাস্তাঘাটে অনেক বয়স্ক মানুষ অন্য বয়স্ক মানুষকে দাদু বলছে। আবার মধ্য বয়স্ক ইয়ং ছেলে মেয়েরাও বয়স্ক মানুষকে দাদু বলছে। নিজের বাবা ইয়ং। এই দিক দিয়ে সাহিত্যিক গৌতম সমাজদার আমাদের পজিটিভ এনার্জি টনিক দিয়েছেন।

রাজকুমার ঘোষের ধারাবাহিক কিশোর উপন্যাস "বিট্টুর সঙ্গী "এবার অনুপস্থিত । পরের পর্বে রহস্যের জাল বোনা হচ্ছে। আমরা আশায় 

রইলাম। এতদসত্বেও সব সাহিত্যিকদের মূল্যবান লেখা দিয়ে এবারের হৈচৈ পোর্টাল উন্নত মানের হয়েছে। সর্বোপরি লিস্ট অফ রাইটার একটি 

উপরি পাওনা। রাজকুমার ঘোষ ও ঋষি ভট্টাচার্যকে হৃদয়ের অভিনন্দন।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register