- 24
- 0
১৪.১১.২৬ হৈ চৈ পত্রিকার পাঠকের প্রতিক্রিয়া
অংশু দেবের তথ্যসমৃদ্ধ লেখা মাতৃ দর্শনে - আমরা বিজ্ঞান আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক এই তিনটি দর্শন পেলাম । প্রাণীর ইতিহাস ও পৌরাণিক পর্যালোচনাও পেলাম। সব মিলিয়ে একটা বহুমাত্রিক লেখায় সমৃদ্ধ হয়েছে। গৌতম সমাজদারের প্রবন্ধ - "শিশুশ্রম অবাধে চলছে" এটি একটি
অন্যতম প্রধান সমস্যার উপস্থাপনা ও তার সমাধানের প্রস্তাব । শুধুমাত্র নেতার গলায় মালা পড়িয়ে শিশু দিবস পালন যথেষ্ট নয়। শিশুশ্রম একটা আলাদা বিষয়। শিশুশ্রম নিয়ে অনেক অরাজকতা চলছে। তার বিরুদ্ধে গৌতম সমাজদারের প্রতিবাদ সাহিত্যের মধ্য দিয়ে একটা সামাজিক দায়বদ্ধতা পালন। অশোক কুমার ঘোষের ভৌতিক গল্প "হামদো আর মামদো"র মধ্য দিয়ে একটা কাল্পনিক ভাবনার মধ্য
দিয়ে অগ্রসর। এইভাবে অগ্রসর হতে হতে আমরা ভালো লেখা পাচ্ছি।
তীর্থঙ্কর সুমিতের কবিতা "ভূতের নাম নিয়ে", কুমার আশিস রায়ের "দাদু আর চাঁদু", অনুপ কুমার দাসের -"ভাত ঘুম", মো: মনিরুল আলমের "শিশুরা", অঞ্জলি মুখার্জির "আবার ছোট হব" , তপন মাইতির "নুন দেশের লোক", অভিজিৎ দত্তের ভাতৃদ্বিতীয়া। প্রত্যেকের কবিতা পড়ে অন্যদের শোনাবার যোগ্য। প্রতিটি কবিতায় অন্তর্নিহিত মানে রয়েছে।
সমীর বরণ দত্তের বন বিড়ালের বাচ্চা অনুগদ্যে দেখা গেল আমরা বয়স্করা দ্বিচারিতার পথে চলি। ভাষণ দিই একরকম কাজ করি আর একরকম। পরিবেশ ভারসাম্য নিয়ে বড় বড় কথা বলি লেকচার দিই। তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অল্পবয়স্ক যুবকেরা।
এবার সম্পাদকীয়তে একটা বিশেষ দিক সম্পাদক উল্লেখ করেছেন। কথায় কথায় মোমবাতি মিছিল বের হয়। পথ নিরাপত্তা, পরিবেশ বাঁচাও আরো কত কি। সব ঠিক আছে । কিন্তু বেপরোয়া বাজী ও বোম ফাটানোর বিরুদ্ধে কোন মিছিল দেখা যায় না। বিকট শব্দে বৃদ্ধ ও শিশুদের প্রাণ ওস্ঠাগত।
রাজকুমার ঘোষের "বিট্টুর সঙ্গী" কিশোর উপন্যাস এখন পুরোপুরি রহস্য উপন্যাসের দিকে যাচ্ছে। আগের পর্বেই তার আভাস পাওয়া গেছিল।
এই পর্বে দেখা গেল যে রক্ষক সেই ভক্ষক। আপডাউন টানটান উত্তেজনা। ঘোতন ও বিট্টু শেষমেশ লন্টন চাচার কাছে এসে পড়ল। এখন লন্টন চাচা লোকটা কেমন জানতে পরবর্তী পর্বের জন্য অধীর অপেক্ষায়।
হৈ চৈ পোর্টাল পত্রিকায় যারা লেখা দিয়েছেন সকলেই সাহিত্যিক। সকলের লেখায় সমৃদ্ধ এবারের হৈ চৈ পত্রিকা। লিস্ট অফ রাইটার
অনবদ্য। বিশেষ করে গবেষকদের কাছে। সম্পাদক রাজকুমার ঘোষ ও প্রকাশক ঋষি ভট্টাচার্য কে ধন্যবাদ।
0 Comments.