Fri 27 November 2026
Cluster Coding Blog

হৈচৈ তথ্যসমৃদ্ধ লেখায় সমীর বরণ দত্ত

maro news
হৈচৈ তথ্যসমৃদ্ধ লেখায় সমীর বরণ দত্ত

মানুষ ও ভাষা

আমাদের মুখের ভেতরে অনেকটা জায়গা আছে। যার জন্য আমরা আমাদের জিভ বিভিন্নভাবে ঘোরাফেরা করাতে পারি। জীভ ঘোরাফেরা করতে পারি বলেই আমরা কথা বলতে শিখেছি। এটা প্রকৃতির একটা পক্ষপাতিত্ব। আমাদের নিকট আত্মীয় যে বনমানুষ অর্থাৎ শিম্পাঞ্জি ওরাং ওটাং তাদের মুখের ভিতরে এতটা জায়গা নেই। যেটুকু জায়গা আছে তা বড় বড় দাঁতে ভর্তি। আমাদের পূর্ব মানুষেরা ক্রমোন্নতি করতে লাগলো। অন্যদিকে আমাদের পূর্ব মানুষদের নিকট শ্রেণীর আত্মীয় তারা গাছের জগতেই রইল। কিভাবে দ্রুত গাছে চলাফেরা করা যায়। গাছের ডালে দক্ষ ভাবে ঝুলে থাকা যায়। আর আমাদের পূর্ব মানুষেরা দেখতে দেখতে অনেক দূর এগিয়ে গেল। তারা সমস্ত দিন খুব পরিশ্রম করত।

এই পরিশ্রম তারা ভাগাভাগি করে নিল। পুরুষেরা শিকার করতে এবং বিভিন্ন রকমের হাতিয়ার বানাতে লাগলো। যত হাতিয়ার ব্যবহার করতে লাগলো তত মাথার ভেতরের মস্তিষ্ক বা ব্রেন বৃদ্ধি পেতে লাগল। বৈজ্ঞানিকদের মতে মস্তিষ্ক বৃদ্ধি পেল হাতিয়ার ব্যবহারের ফলে। মানুষ ছাড়াকে

আর কোন জীব হাতিয়ার ব্যবহার করে না।

মানুষেরা গুহায় তাদের ছেলেমেয়ে নিয়ে থাকতো। তাদের পালন করত মায়েরা। চামড়ার পোশাক তৈরি করা, গুহা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ইত্যাদি করত মায়েরা। আরো উন্নতভাবে থাকা আরম্ভ করলো গুহার দেওয়াল পরিষ্কার করে সেখানে আকিবুকি আঁকতে শিখলো। বহু বহু বছর এই ভাবে চলল এবং মস্তিষ্কের আয়তন বৃদ্ধি হতে থাকলো। এই সময়কার মানুষকে বলা হয়। লিয়েন্ডারথাররমাল। এইবার তাদের দরকার পড়লো ভাষা। প্রথমে তারা কথা বলত ভঙ্গী ভাষায়। হাতের ইশারায় তারা কাছে ডাকতো। এই ভঙ্গি ভাষা আমরা এখনো ব্যবহার করে চলেছি। এবার তারা গুহার দেওয়ালে সেই ভঙ্গি ভাষা আকবার চেষ্টা করল। শুধু দেওয়ালে নয়, তারা চ্যাপ্টা হাড়ের উপর খোদাই করে আঁকতে শিখলো। শুরু হলো ছবির ভাষা। ছবির ভাষা অনেক দেশে এখনো চালু।

প্রয়োজন হল শব্দ দিয়ে মনের আদান-প্রদান করা, প্রথম প্রথম জীভ আর গলা ভালো কাজ করত না। শব্দের পার্থক্য বোঝা খুব কষ্টকর হতো। সব শব্দই তর্জন গর্জন গোঙ্গানি কান্নার মত শোনা যেতো। জীভকে বশে আনতে আমাদের পূর্ব মানুষদের বহু বছর লেগে গেল। প্রথম প্রথম ভাষা ব্যবহার হতো খুব সংক্ষিপ্ত আকারে। কোনরকম উচ্চারণ করে সমস্ত বিষয়টিকে বুঝতে হতো। যেমন কুজো হয়ে মাথা নত করে চলা - এই কথাটি বোঝাতে আমাদের পূর্ব মানুষেরা বলতো "জো গভু গাভু" সেরকম ছোট ছোট পা ফেলে খুড়িয়ে চলা - আমাদের পূর্ব মানুষেরা বলত "জো পিয়া পিয়া"। প্রত্যেকটি উক্তি শব্দের ছবি। এইভাবে মানুষ কথা বলতে শিখলো। প্রথমে ভঙ্গি দিয়ে তারপর শব্দের সাহায্যে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register