Sun 13 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় সমীর বরণ দত্ত

maro news
হৈচৈ কবিতায় সমীর বরণ দত্ত

সাহারা 

শ্রীমানী দাস সাহারায় 

কর্ম খুঁজে গিয়েছিল মরুভূমি সাহারায়।

নিরাস হয়ে ফিরল ঘরে, 

খেয়ে খেজুর পেট পুরে ।

দেশে ফিরে শ্রীমানি দাস -

এই মরে কি সেই মরে । 

শেষ মেষ ভর্তি হবে -

হাসপাতাল আর.জি.করে।  

আর.জি. করে , আর্জি কর -

ভর্তি হবে কাকে ধর । 

একে ধর ? না ওকে ধর ?

আমরা পড়ি ঝামেলায় -

পরামর্শ করি বারান্দায় ।

এ.কে.ধরকে ধরে বলি -

আপনি তো ভর্তি করবেন ? 

ধর বলে আমি না - 

কে .আর . বিশ্বাস ভর্তি করবেন ।

আপনাদের বোঝাতে গিয়ে -

আমার কি বন্ধ হবে শ্বাস ! 

কে .আর .বিশ্বাসের পুরো নাম - 

কার্তিক রঞ্জন বিশ্বাস 

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register