- 15
- 0
ভুল করিনা
এখন আর আগের মত ভুল করি না,
তাইতো খবরের কাগজ দেখে -
সাঁতরাগাছি তে পাখি দেখতে যাই না।
বা বেথুয়াডুরি অভয়ারন্যে।
শীতের পরিযায়ী পাখি এখন কোথায় ?
পাখিরা এখন আর আসে না।
আসতে গেলে ধাক্কা খায় -
আকাশচুম্বী অট্টালিকায়।
পড়ে গিয়ে মরে।
মরে গিয়ে রোস্ট হয় ।
হোটেল ও রোস্তরায়।
এখন আর আগের মত ভুল করি না
তাইতো বনমহোৎসবের কোন অনুষ্ঠানে
যাই না। গহন অরন্যের সাল , মহুয়া ,
অর্জুন পলাশ নির্বিচারে কেটে -
লোক দেখানো বনমহোৎসব !
এখন শুধু খবরের কাগজ দেখি ।
শ্রমিকেরা অন্য রাজ্যে বা অন্য দেশে
কাজে গেলেই পরিযায়ী শ্রমিক।
এখন পরিযায়ী পাখির বদলে
খবরের কাগজে দেখি পরিযায়ী শ্রমিক।
কেরানির কাজ করলে প্রবাসী সন্তান।
0 Comments.